এবার ‘ঘ’ ইউনিটের পরীক্ষা হবে কিনা, সিদ্ধান্ত নিল ঢাবি

২৮ মার্চ ২০২২, ০৯:৪৯ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের নিয়মিত সভায় ভর্তি পরীক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ‘ঘ’ ইউনিটের বিষয়েও নতুন সিদ্ধান্ত এসেছে। পাশাপাশি সান্ধকোর্স নিয়ে নতুন নীতিমালা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রোববার সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন। সভা শেষে জনসংযোগ দপ্তরের থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়।

সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে চারটি পুনর্গঠিত ইউনিটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন ফোরামের সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ গত সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ অনুমোদন দেওয়া হয়। গত ১৬ ফেব্রুয়ারি সাধারণ ভর্তি কমিটির সভায়ও সিদ্ধান্তটি অনুমোদন পায়।

এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) ভর্তি পরীক্ষা হবে। তবে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা হবে চারটি ইউনিটে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট থাকবে না। চারটি ইউনিটে পরীক্ষা হবে। বদলে যাবে ইউনিটগুলোর নামও।

আরো পড়ুন: সমালোচনার মুখে নীতি বদলে নতুন নামে ঢাবির সান্ধ্যকোর্স

পুনর্গঠিত চারটি ইউনিট কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট ও চারুকলা ইউনিট। তবে ২০২১-২২ শিক্ষাবর্ষে পূর্বের ন্যায় ‘ক, খ, গ, ঘ এবং চ’ এই পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সভা সূত্রে জানা গেছে, সান্ধ্য কোর্স চলবে নতুন করে তৈরি নীতিমালার আলোকে। এর নাম হবে ‘প্রফেশনাল বা এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম’। সমালোচনার মুখে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি একাডেমিক কাউন্সিলের সভায় সান্ধ্য কোর্সসহ অনিয়মিত সব ধরনের কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম স্থগিত করা হয়।

সান্ধ্য কোর্স পরিচালনার জন্য সময়োপযোগী বিধিমালা প্রণয়নে কমিটিও করা হয়েছে। বলা হয়েছে, ‘জাতীয় চাহিদা বিবেচনায় নীতিমালার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল বা এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম চালু করতে অনুমোদন দেওয়া হয়েছে।’

‘হয় ফাঁসির কাষ্ঠে ঝুলব, নয়তো গুপ্ত শিবিরদের হত্যা করব’
  • ২৫ এপ্রিল ২০২৬
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
  • ২৫ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে শোকে…
  • ২৫ এপ্রিল ২০২৬
২৭ কিমি দূরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র ভোগান্তি…
  • ২৫ এপ্রিল ২০২৬
অফিসে-বাড়িতে এসি ছাড়া থাকতে পারেন না, ক্ষতি এড়াতে যে বিষয়ে…
  • ২৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র হত্যার আসামি কে এই হিশাম?
  • ২৫ এপ্রিল ২০২৬