২১ মার্চ থেকে ইবির বিএড ও এমএড এ ভর্তি শুরু

১৮ মার্চ ২০২২, ০৮:৪১ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর অধীনে ব্যাচেলর অব এডুকেশন (বিএড), মাস্টার্স অব এডুকেশন (এমএড) ও ডিপ্লোমা ইন লাইব্রেরী সায়েন্স কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফলের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এ মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ২১ মার্চ সোমবার থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। যা চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত।

শুক্রবার (১৮ মার্চ) আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মেহের আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: গুচ্ছের নেতৃত্বে আবারও আসছে শাবিপ্রবি!

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছুদের ২১ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে আগ্রণী ব্যাংক ইবি শাখায় নির্ধারিত কোর্স ফি দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। আসন খালি সাপেক্ষে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুরা আগামী ৩১ মার্চ ভর্তির সুযোগ পাবেন।

জানা যায়, এ বছর আইআইইআর’র অধীনে ১ বছর মেয়াদী বিএড,এমএড ও ডিপ্লোমা ইন লাইব্রেরী সায়েন্স কোর্সের ভর্তি পরীক্ষায় মোট ৫৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে আবেদন করেন বিএড কোর্সে ৭৫টি আসনের বিপরীতে ৪১৭ জন, এমএড কোর্সে ৫০টি আসনের বিপরীতে ৫৬ জন এবং ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সকোর্সে ৮০টি আসনের বিপরীতে ৯৭ জন শিক্ষার্থী।

প্রসঙ্গত, ফলাফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট iu.ac.bd থেকে জানা যাবে।

ভূমিকম্পের মাত্রা ৪, উৎপত্তিস্থল যে জেলায়
  • ২২ জুন ২০২৬
আসামি হিসেবে শেখ হাসিনা আসবে, বাংলাদেশের মানুষ হাসবে: আমান
  • ২২ জুন ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন এইচএসসি পাস…
  • ২২ জুন ২০২৬
রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত
  • ২২ জুন ২০২৬
৪ দিনেই ১৭ লাখ! শেষ মুহূর্তে চমক দেখালেন ডিসি সারওয়ার
  • ২২ জুন ২০২৬
উচ্চশিক্ষা শেষে চাকরির সুযোগে বড় পরিবর্তন, নতুন নীতি আনছে ন…
  • ২২ জুন ২০২৬