রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত

২২ জুন ২০২৬, ০৯:৩৩ PM , আপডেট: ২২ জুন ২০২৬, ০৯:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ফের ভূমিকম্প অনুভূত। আজ সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিটে রাজধানীর কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয় বলে নিশ্চিত করেছেন একাধিক বাসিন্দা। এ ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা ইয়াসমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, ভূমিকম্পের মাত্রা ৪.০। এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়।

এর আগে গত ১৮ জুন রাজধানীতে ভূমিকম্প অনুভুত হয়েছিল। সেবার আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র আগারগাঁওয়ের সিসমিক সেন্টার থেকে প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এওে আগে, গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তার আগে গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটের দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূকম্পনে কাঁপে সারা দেশ। এর কেন্দ্র স্থল ছিল ভুটানে।

সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা
  • ২১ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার
  • ২১ অক্টোবর ২০২৬
স্বৈরাচার বিরোধীদলের আঁতাতের অভিযোগ থাকলেও কেন ব্যবস্থা নেও…
  • ২১ অক্টোবর ২০২৬
২৮ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের
  • ২১ অক্টোবর ২০২৬
১০ দিন আগে হারিয়ে যাওয়া বিড়াল মিলল ‍দুবাই এয়ারপোর্টে
  • ২১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
  • ২১ অক্টোবর ২০২৬