সংক্ষিপ্ত সিলেবাসে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল

০৮ মার্চ ২০২২, ০২:১২ PM
মেডিকেল ভর্তি পরীক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

সংক্ষিপ্ত সিলেবাসে ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা আয়োজন করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবকে তিন দিন সময় দিয়ে নির্দেশ দিয়েছেন আদালত।

এক রিটের শুনানি শেষে আজ মঙ্গলবার (৮ মার্চ) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিভূতি তরফদার।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজন করতে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিলো।

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসে মেডিকেল ভর্তি পরীক্ষা নিতে আইনি নোটিশ

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি ও রেজিস্ট্রারকে পাঠানো হয়েছিলো এ নোটিশ। কিন্তু নোটিশের পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট করা হয়।

সুফিয়া খাতুন হাসি নামে এক ভর্তিচ্ছুর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী বিভূতি তরফদার এই নোটিশ পাঠিয়েছিলেন।

জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করে বিএমডিসি। নীতিমালার ৩.৩ ধারায় এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের কথা বলা হয়। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় দ্বিধা।

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসেই মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়া উচিৎ: শিক্ষামন্ত্রী

তবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, চলতি বছরের এমবিবিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির বৈঠকে পূর্ণ সিলেবাসে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে নীতিমালাও তৈরি হয়ে গেছে। ফলে এটি সংশোধনের আর সুযোগ নেই। তাছাড়া নির্ধারিত তারিখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

এদিকে, ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি আবেদন শুরু হয়। যা আগামী ১০ মার্চ পর্যন্ত চলবে। আর ১ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা হবে।

আরও পড়ুন: মেডিকেল ভর্তির সিলেবাস নিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা

অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ১০…
  • ০৪ আগস্ট ২০২৬
তসলিমা নাসরিনের দেশে ফেরা নিয়ে যা বলল সরকার 
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন, স…
  • ০৪ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া, কবে কখন কোথায় ম্যাচ
  • ০৪ আগস্ট ২০২৬
সব পক্ষকেই ধৈর্য ধারণ করতে বললেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ…
  • ০৪ আগস্ট ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৮ আগস্ট…
  • ০৪ আগস্ট ২০২৬