বিইউপি ভর্তি পরীক্ষা শুক্রবার, প্রবেশপত্র ডাউনলোড শুরু

০৮ মার্চ ২০২২, ১২:০৬ PM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস © ফাইল ছবি

আগামী শুক্রবার (১১ মার্চ) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি পরীক্ষা। ৪ অনুষদের এই ভর্তি পরীক্ষা শেষ হবে শনিবার (১২ মার্চ)।

এদিকে, বিইউপির ভর্তি–ইচ্ছুকদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তির (https://admission.bup.edu.bd/) ওয়েবসাইট থেকে ভর্তি–ইচ্ছুকরা এটি সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন: মেডিকেলে ভর্তি আবেদনের সময় বাড়ছে ৫ দিন

জানা গেছে, আগামী শুক্রবার বিজনেস স্টাডিজ অনুষদ এবং আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের দিন শনিবার সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদ এবং সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই ভর্তি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, বগুড়া এবং খুলনার কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে মৌখিক পরীক্ষা হবে ঢাকায় বিইউপির ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: করোনার পর ১ কোটিরও বেশি মেয়ে স্কুলে নাও ফিরতে পারে: ইউনিসেফ

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ২০ ফেব্রুয়ারি থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ৩ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। এরপর ৬ মার্চ ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: কিছুক্ষণের মধ্যে ডেন্টাল ভর্তির বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২০ মার্চ

পরদিন শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত নেওয়া হবে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলবে: জামায়াত আমির
  • ১৪ জুলাই ২০২৬
বান্দার আব্বাসে নতুন বিস্ফোরণ, সৌদি আরবের বিমানবন্দরেও হামল…
  • ১৪ জুলাই ২০২৬
দেশজুড়ে আরও টানা ৫ দিন অতি ভারী বৃষ্টির আভাস, বন্যা পরিস্থ…
  • ১৪ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ দেশের ২০ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীবন…
  • ১৪ জুলাই ২০২৬
রাজশাহীর সঙ্গে সারাদেশের সব বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্…
  • ১৩ জুলাই ২০২৬
গলায় ফাঁস নিয়ে পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির আত্মহত্যা
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence