এমআইএসটি’র ভর্তি পরীক্ষা ১৮ মার্চ

১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৮ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)। আগামী ১৮ মার্চ এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ৫ মার্চ পর্যন্ত। আবেদিন ফি ‘এ’ ইউনিট ৮০০ টাকা এবং ‘বি’ ইউনিট ১ হাজার টাকা। আগামী ১৫ মার্চ ঢাকায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনকারীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১৪ মার্চ প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষা নিয়ে ঢাবির বিশেষ সভা কাল

আবেদনের যোগ্যতা

২০১৮ ও ২০১৯ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া জিপিএ-৪ পেতে হবে। আর ২০২০ ও ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং ইংরেজিতে ১৭ পয়েন্ট থাকতে হবে।

ভর্তি পরীক্ষার নম্বর বন্টন

এ ইউনিটে গণিত ৪০, পদার্থ ৩০, রসায়ন ২০ এবং ইংরেজি ১০ নম্বরের প্রশ্ন থাকবে। আর বি ইউনিটে অংকন এবং আর্কিটেকচার রিলেটেড বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ার খবরে মধ্যরাতে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬