দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে বিশ্ববিদ্যালয় পরিষদ

১২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১১ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার বিষয়টি বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ব্যাপার। এ বিষয়ে আমরা হস্তক্ষেপ করতে চাই না। তবে যদি উপাচার্যরা এটিকে সভার এজেন্ডা হিসেবে সামনে আনেন তাহলে আমরা এ বিষয়ে আলোচনা করব।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং গাজীপুর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান।

জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করতে শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ। ওই সভায় ভর্তি পরীক্ষার তারিখসহ সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টিও আলোচনা করা হবে। আগামী সপ্তাহে এই বৈঠক করতে চায় বিশ্ববিদ্যালয় পরিষদ।

আরও পড়ুন: আসন ফাঁকা রেখেই ক্লাস শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো

এ প্রসঙ্গে অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ভর্তি পরীক্ষার দিনক্ষণ জানাতে আমরা বৈঠক করব। আগামী সপ্তাহে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি।

এদিকে আগামী ১ এপ্রিল ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসেই ভর্তি পরীক্ষা নিতে চেয়েছিল আয়োজক কমিটি

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ১ এপ্রিল এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসের আলোকেই হবে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬