দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৬ PM
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন ২০২০ সালের এইচএসসি উত্তীর্ণরা।

রবিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি শুরু করেন তারা। এতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

আন্দোলনরতদের মধ্যে মো. রাফি হাসান ও রিয়ানা ইসলাম বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: করোনায় প্রাণ হারালেন লতা মঙ্গেশকর

তারা জানান, ঢাবিসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি। পূর্বেও আমরা অনেকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছি। তবে দুঃখের বিষয় হলো- তারা কোনোভাবেই আমাদের দাবি মেনে নেয়ার বিষয়ে কিছু বলছে না। তাই আমরা কঠোর কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছি।

তারা আরও বলেন, আজকের অবস্থান কর্মসূচি চলাকালীন ঢাবি প্রশাসন যদি আমাদের দাবি মেনে না নেয় তাহলে আজ থেকেই আমরণ অনশন কর্মসূচি শুরু করবো। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান তারা।

আরও পড়ুন: আরও ১৪৯ আসন শূন্য ঢাবির ‘খ’ ইউনিটে, সোমবার সাক্ষাৎকার

প্রসঙ্গত, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখলে অনেক মেধাবী ছাত্র ঢাবিতে পড়ার সুযোগ পাবেন না- এ ধারণা থেকে ২০১৪ সালের ১৫ অক্টোবর ঢাবি কর্তৃপক্ষ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে। ঢাবির এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুরা তখন আন্দোলন করেছিলেন। এছাড়া ঢাবি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২৬ জন অভিভাবক আদালতে রিটও করেছিলেন।

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬