শেকৃবি কেন্দ্র

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১

২৭ নভেম্বর ২০২১, ০৩:১১ PM
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

সারাদেশে ৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অন্যজনের হয়ে অংশগ্রহণ করার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃত যুবকের নাম শাহারিয়ার আলম।

শনিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহারিয়ার রংপুরের কারমাইকেল কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো হারুন অর রশীদ জানান, পরীক্ষা চলাকালীন সময়ে তাকে সন্দেহভাজন মনে হওয়ায় আটক করা হয়। পরবর্তীতে জানা যায় সে তানভীর হাসান নামের ছাত্রের হয়ে পরীক্ষা দিতে এসেছে। আমরা এখন তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় থেকে বাদী হয়ে মামলা করব।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আটককৃত শিক্ষার্থী বলেছেন, তার নাম শাহারিয়ার আলম। তার বাসা দিনাজপুরের চিড়িয়াবন্দর এলাকায়। এছাড়াও সে নিজেকে কারমাইকেল কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

আটককৃত শিক্ষার্থী শাহারিয়ার জানান, ২০ হাজার টাকা চুক্তিতে এখানে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় দিতে এসেছিলেন।

ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
২ মাসের মাথায় চুয়েটের উপাচার্য পরিবর্তন, আন্দোলনে শিক্ষার্থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬