এইচএসসিতে পাস সাড়ে ৬ লাখ, উচ্চশিক্ষায় আসন ১৪ লাখ— ভর্তি যোগ্যতা শিথিল করছে বিশ্ববিদ্যালয়গুলো

০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫১ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ PM
উচ্চশিক্ষায় আসন ১৪ লাখের বেশি

উচ্চশিক্ষায় আসন ১৪ লাখের বেশি © সংগৃহীত

দেশে উচ্চশিক্ষায় আসন রয়েছে ১৪ লাখের বেশি। এর বিপরীতে চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সাড়ে ৬ লাখের কিছু বেশি শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা নির্ধারণে জিপিএ শিথিল করার বিষয়টি বিবেচনার জন্য উপাচার্যদের অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে উচ্চশিক্ষায় আসন রয়েছে ১৪ লাখের বেশি। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তির জন্য প্রায় ৬৩ হাজার আসন রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসনসংখ্যা ১০ লাখের বেশি। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও চার লাখের বেশি আসন রয়েছে।

তিনি বলেন, ‘এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় অপেক্ষাকৃত কম। ২০২৫ সালে সাত লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হলেও ২০২৬ সালে এর সংখ্যা ছয় লাখের কিছু বেশি। এ বছর শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন যথাযথভাবে করা হয়েছে। ফলে অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেননি।’ তিনি আরও বলেন, এসব শিক্ষার্থীর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রেও এসব বিষয় বিবেচনায় নিতে হবে।

এদিকে ইউজিসির অনুরোধকে আমলে নিয়ে এবং চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতা শিথিল করার চিন্তা করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের বেশি সংখ্যায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে জিপিএর শর্ত কমানোর বিষয়টি বিবেচনা করছে বিশ্ববিদ্যালয়গুলো।

উচ্চশিক্ষা সংশ্লিষ্টরাও বলছেন, উচ্চশিক্ষার ভর্তি আবেদনযোগ্যতা কমানো উচিত—কারণ এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে উচ্চশিক্ষায় আসন রয়েছে উত্তীর্ণ শিক্ষার্থীর তুলনায় অনেক বেশি। তাই শুধু জিপিএর শর্তের কারণে যেন কোনো শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেটি বিবেচনা করা প্রয়োজন।  

বিশেষ করে এ বছর উত্তরপত্র মূল্যায়নের কারণে অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল পায়নি। তাদের মেধা ও সক্ষমতা যাচাইয়ের প্রকৃত সুযোগ হওয়া উচিত ভর্তি পরীক্ষা। তাই জিপিএর শর্ত কিছুটা শিথিল করে বেশি শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে মেধা যাচাইয়ের ক্ষেত্রটিও আরও বিস্তৃত হবে।

আবেদন যোগ্যতা কমানোর পক্ষে উপাচার্যরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি যোগ্যতা এমনিতেই শিথিল রয়েছে। ১১ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভায় রয়েছে; সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
 
গুচ্ছভুক্ত উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এইচএসসির জিপিএ কম হওয়ায় ইতোমধ্যেই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর আবেদন যোগ্যতা কমানোর বিষয়ে ইতিবাচক ভাবনা তৈরি হয়েছে। যারা সাপ্লিমেন্টারি দেবে, তারাও যেন হতাশ না হন; আবেদন যোগ্যতা শিথিল সাপেক্ষে সকলকে মিলিয়েই গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আয়োজন করতে চায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বায়ত্ত্বশাসিত এক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান, ভর্তির যোগত্য শিথিল নিয়ে ইউজিসির সভায় ওই অর্থে আলোচনা হয়নি। তারপরও ইউজিসি যেহেতু আমাদের আহ্বান জানিয়েছে, এইচএসসির ফলও খারাপ। সবমিলিয়ে আমরা যোগ্যতা শিথিলের বিষয়ে ভেবে দেখা হবে।

তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুজনকে পুলি…
  • ০৯ নভেম্বর ২০২৬
ফেনীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা নিষিদ্ধ ছাত্রলীগের, অভিযোগ…
  • ০৯ নভেম্বর ২০২৬
এবার বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাসে পেট্রল বোমা নিক্ষেপ
  • ০৯ নভেম্বর ২০২৬
৪২-৪৫ বছরে সহকারী অধ্যাপক, ৩৯ বছরে প্রভাষক নিয়োগ— ইউজিসির আ…
  • ০৯ নভেম্বর ২০২৬
পুলিশের নাকের ডগায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল!
  • ০৯ নভেম্বর ২০২৬
পর্দার ‘সীতা’ সাই পল্লবী বাস্তবে কেমন জীবনসঙ্গী চান, জানালে…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950