মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

১০ নভেম্বর ২০২১, ১১:১৫ AM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আগামী ১৯ ও ২০ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার দুই শিফটে মোট চারটি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনুষদগুলো হলো- ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স, ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।

এদিকে, আজ বুধবার (১০ নভেম্বর) থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাচ্ছে। ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে গিয়ে (https://applyonline.bsmrmu.edu.bd/Admission/Login) আগামী ১৮ নভেম্বর পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

জানা গেছে, এবার দেশের ৪টি বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও খুলনা) এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফল ৭ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬