হামলাকারীদের ক্ষমা করে দিয়েছেন জাকারিয়া

০৩ নভেম্বর ২০২১, ০৯:৪৩ PM
ঢাবির ‘খ ইউনিট’ এ প্রথম হওয়া মো: জাকারিয়া

ঢাবির ‘খ ইউনিট’ এ প্রথম হওয়া মো: জাকারিয়া © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে  'খ' ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মো. জাকারিয়া। ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন তিনি।

মো. জাকারিয়ার প্রাপ্ত নম্বর ৮০ দশমিক ৫। দাখিল ও আলিমের ফলসহ মোট প্রাপ্ত নাম্বার ১০০ দশমিক ৫। মোট ১২০ নম্বরের মধ্যে।

রাজধানী ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে তিনি দাখিল ও আলিম দিয়ে ভর্তি পরীক্ষা দেন তিনি।

পরীক্ষায় প্রথম হওয়ার পর মঙ্গলবার দুপুরের পর ফার্মগেটের ফোকাস কোচিং সেন্টারে অবস্থানকালে আইকন প্লাস নামের অন্য একটি কোচিং সেন্টারের প্রতিনিধিদের বিরুদ্ধে জাকারিয়ার উপর হামলার অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ ও নিন্দা জানান দেশের সচেতন নাগরিক সমাজ।

তবে বুধবার (৩ নভেম্বর) একটি অনলাইন নিউজ পোর্টালে লাইভে এসে হামলাকারীদের ক্ষমা করে দেন জাকারিয়া। তিনি বলেন, ‘এটা একটা ব্যতিক্রম ঘটনা। আমার আগে কেউ এমন হামলার শিকার হয়নি। আমি হামলাকারীদের নাম ফলাও করে  প্রকাশ করতে চাচ্ছি না। আমি চাই সব কোচিং এ থেকে শিক্ষা নিবে— এটাই প্রত্যাশা।’

তিনি আরও বলেন, ‘সার্ভিস টেস্ট করার জন্য আইকন প্লাসের কোচিং এ ফ্রি ক্লাস করেছি। যতগুলো কোচিং সেন্টার ফ্রি ক্লাস নিয়েছে, প্রায় সবগুলোতেই ফ্রি ক্লাস করেছি। ফ্রি ক্লাসে প্রথম হওয়ায় তখন তারা আমাকে পুরষ্কিত করে এবং আমি চান্স পাওয়ার পর তারা সে ছবি ব্যবহার করে। আমি শুধু ফোকাসেই কোচিং করেছি। পুরস্কারের ছবিটা প্রায় দুই বছর আগের এবং এর জন্য তারা দু:খ প্রকাশ করেছে। আর এটি কোনো বড় ধরণের ভুল ছিল না।’

বৈষম্যবিরোধী নেতার মাদক সদৃশ দ্রব্য সেবনের ছবি ভাইরাল, অভিন…
  • ২৬ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে দুই বছর পর যমুনা অয়েল বার্জ ডিপোতে ডিজেল বিক্রি শ…
  • ২৬ এপ্রিল ২০২৬
নারী আসনের বিএনপির এক প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে ছাত্র…
  • ২৬ এপ্রিল ২০২৬
তরুণ সাকলাইনকে গড়ে তুলতে চান লিটন
  • ২৬ এপ্রিল ২০২৬
আরএফএল গ্রুপে বিভিন্ন পদে চাকরি, পদসংখ্যা ৮০, আবেদন এইচএসসি…
  • ২৬ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন
  • ২৬ এপ্রিল ২০২৬