ঢাবি ভর্তি পরীক্ষা কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

২৩ অক্টোবর ২০২১, ১০:৩২ AM
ঢাবি ভর্তি পরীক্ষা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

ঢাবি ভর্তি পরীক্ষা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যায়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্রের ৫০৬ নম্বর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এর কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোন ধরনের ক্ষয়-ক্ষতি হয়নি।

শনিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক আব্দুল মঈন জানান, সকাল ৮টার দিকে কক্ষের এসি থেকে আগুনে সূত্রপাত হয়েছে। পরে দ্রুতই তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভর্তি পরীক্ষা আয়োজনের এতে কোন ধরনের প্রভাব পড়েনি।এখন সবকিছু স্বাভাবিক রয়েছে। ভর্তিচ্ছুরা তাদের আসন গ্রহণ করেছেন।

এদিকে, ২০২০-২১ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ঢাকাসহ ৮টি বিভাগীয় কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। চলবে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত। এবার ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৭০টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ১৫ হাজার ৮৮১টি। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৪ জন।

‘ঘ’ ইউনিটের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বর্তমানে পরিস্থিতি ‘আন্ডার দ্যা কন্ট্রোল’। একটি কক্ষে মৃদু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোন ধরনের ক্ষয়-ক্ষতি হয়নি।

জামায়াত এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্ক…
  • ২৬ এপ্রিল ২০২৬
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৬ এপ্রিল ২০২৬
ছাত্রীর মরদেহের পাশে চিরকুট, বাবার মামলায় ঢাবি শিক্ষক গ্রেপ…
  • ২৬ এপ্রিল ২০২৬
মহাখালীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ২৬ এপ্রিল ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে বিভ্রান্তিকর তথ্য,…
  • ২৬ এপ্রিল ২০২৬
বজ্রপাতে সাত জেলায় একদিনে ১৪ জনের মৃত্যু
  • ২৬ এপ্রিল ২০২৬