১৯-২০ নভেম্বর মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, জেনে নিন খুঁটিনাটি

১৩ অক্টোবর ২০২১, ০৯:১০ AM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © প্রতীকী ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। গত ৪ ও ৫ জুন এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার কারণে আয়োজন করতে পারেনি কর্তৃপক্ষ। সম্প্রতি ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, আগামী ১০ নভেম্বর থেকে শুরু হবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম আর চলবে ১৮ নভেম্ববর পর্যন্ত। আগামী ১৯ ও ২০ নভেম্বর দেশের ৪টি বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও খুলনা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।দুই শিফটে মোট চারটি ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ফ্যাকাল্টিগুলো হলো- ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স, ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।

পরবর্তীতে ৭ ডিসেম্বর চূড়ান্ত ফল প্রকাশের পর ১২ ডিসেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। এরপর ১৭ জানুয়ারি ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬