রাবির ভর্তি পরীক্ষা

তিন ঘন্টা পর ফের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ‘বি’ ইউনিটের ফল

১২ অক্টোবর ২০২১, ০১:০৭ PM
রাবি ভর্তি পরীক্ষা

রাবি ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

টেকনিক্যাল সমস্যা কারণে প্রায় তিন ঘন্টা স্থগিত থাকার পর ফের ভর্তির ওয়েবসাইটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল পাওয়া যাচ্ছে। আজ মঙ্গলবার দুুপুর ১টা থেকে ভতিচ্ছুরা ওয়েবসাইটে (admission.ru.ac.bd) রোল ও ইউনিট দিয়ে ফল দেখতে পারছেন।

এর আগে সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। পরে সমস্যা দেখা দিলে আজ সকাল ১০টার পর ওয়েবসাইট থেকে তা সরিয়ে নেওয়া হয়। 

এ বিষয়ে দুপুর ১২টার দিকে বি’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির চীফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. জিন্নাত আরা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন,  ‘বি’ ইউনিটের প্রকাশিত ফলাফলে টেকনিক্যাল সমস্যা ছিল। বিষয়টি নজরে আসার পর সমাধান করা হয়েছে। কিছুক্ষণ পর থেকে আবার ভর্তিচ্ছুরা তাদের ফল বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে দেখতে পারবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর তিনটি গ্রুপে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩১ হাজার ৫১৭ জন ভর্তিচ্ছু অংশ নেন। পরে সোমবার রাতে সোয়া একটার ফল প্রকাশ হয়। তবে ওয়েবসাইটে প্রকাশিত ফল ছিল ভুলে ভরা।

অনেক শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরও তাদের অনুপস্থিত দেখানো হয়।  দ্বিতীয় শিফটের অ-বাণিজ্য গ্রুপে ‘অনুপস্থিত’ এর সমস্যাটি বেশি হওয়ার অভিযোগ উঠে। খোঁজ নিয়ে জানা যায়, গ্রুপ-২ এর এক হাজার ৬২৭ শিক্ষার্থীকে একসঙ্গে অনুপস্থিত দেখানো হয়।  

গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬