আইবিএ ভর্তি পরীক্ষা আজ

১১ অক্টোবর ২০২১, ০২:৪৫ PM
ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা

ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আজ সোমবার (১১ অক্টোবর)। বেলা ৩টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত ঢাবির আইবিএ ভাবনসহ ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই পরীক্ষায় অংশ নিচ্ছেন ৭ হাজার ৪৫৯ জন ভর্তিচ্ছু। ঢাবির আইবিএ ভাবন ছাড়াও এই পরীক্ষার অন্য কেন্দ্রগুলো হচ্ছে-ইডেন মহিলা কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ।

করোনার কারণে তৃতীয় বারের মতো পেছানো হয় আইবিএর ভর্তি পরীক্ষা। প্রথমবার ভর্তি পরীক্ষার তারিখ ঠিক করা হয়েছিল ৪ জুন। কিন্তু করোনা পরিস্থিতির অবনতি হতে শুরু করলে গত ২৩ মে ভর্তি পরীক্ষা স্থগিত করে আইবিএ। তখন ৩০ জুলাই ভর্তি পরীক্ষার তারিখ ঠিক করা হয়। পরবর্তীতে সেই তারিখটিও পিছিয়ে আজ (১১ অক্টোবর) পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করা হয়।

২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬