অক্টোবরের শেষ সপ্তাহে ঢাবির ক ইউনিটের ফল

১১ অক্টোবর ২০২১, ১২:৪৩ PM
ভর্তি পরীক্ষা চলাকালে ঢাবি উপাচার্যের হল পরিদর্শন

ভর্তি পরীক্ষা চলাকালে ঢাবি উপাচার্যের হল পরিদর্শন © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল অক্টোবরের শেষ সপ্তাহে প্রকাশ হতে পারে বলে জানা গেছে। গত ১লা অক্টোবর পরীক্ষাটি সম্পন্ন হয়। 

এ বিষয়ে আজ সোমবার (১১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আব্দুস ছামাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'ক' ইউনিটের ফলাফল প্রকাশের ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কারণ চূড়ান্ত ফল প্রকাশের আগে অনেক কাজ রয়েছে। তবে এই মাসের শেষ সপ্তাহে আমরা ফল প্রকাশ করতে পারব বলে আশা করছি।

এ বছর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রাজধানীসহ দেশের অন্য ৭টি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ‘ক’ ইউনিটে এক হাজার ৮১৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ১,১৭,৯৫৭ জন। রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭৯টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬