গুচ্ছ ভর্তি: পরীক্ষার হলে যতটি এমসিকিউ পূরণ করতে হবে

০৯ অক্টোবর ২০২১, ০৪:২৮ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

দেশে প্রথমবারের মতো ২০টি সাধারণ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে। আগামী ১৭ অক্টোবর বিজ্ঞান অনুষদের জন্য নির্ধারিত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষা হওয়ায় পরীক্ষার নিয়মে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির একাধিক সদস্যের সাথে কথা বলে জানা গেছে, এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নম্বর থাকবে ১০০। উত্তর করার জন্য এক ঘণ্টা সময় পাবেন শিক্ষার্থীরা। প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কর্তন করা হবে। এছাড়া এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় ১০০ নম্বরের জন্য ১০০টি প্রশ্নই থাকবে।

নিচে দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক বিষয় ও নম্বর বন্টন দেওয়া হলো

‘ক’ ইউনিটের পরীক্ষার বিষয় ও নম্বর
আবশ্যিক
পদার্থবিদ্যা ২০
রসায়ন ২০
বাংলা ১০
ইংরেজি ১০
ঐচ্ছিক
(যে কোন দুটি)
গণিত ২০
জীববিদ্যা ২০
আইসিটি ২০

‘খ’ ইউনিটের পরীক্ষার বিষয় ও নম্বর

বাংলা ৪০
ইংরেজি ৩৫ ১০০
আইসিটি ২৫

‘গ’ ইউনিটের পরীক্ষার বিষয় ও নম্বর

হিসাব বিজ্ঞান ২৫
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২৫
বাংলা ১৩
ইংরেজি ১২
আইসিটি ২৫

এইচএসসি পরীক্ষা নিয়ে ১১ বিশেষ নির্দেশনা বোর্ডের 
  • ২২ এপ্রিল ২০২৬
বিদায় অনুষ্ঠানে হামলা, ৬ বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার
  • ২২ এপ্রিল ২০২৬
২১ ঘণ্টা সময় পেলেন মনিরা শারমিন
  • ২২ এপ্রিল ২০২৬
ইবির আবরার ফাহাদ হলের প্রথম প্রভোস্ট অধ্যাপক হাফিজুর রহমান
  • ২২ এপ্রিল ২০২৬
একাত্মতার অনুরণন ২০২৬: উদ্ভাবন, সংযোগ ও উদযাপনের এক অনন্য আ…
  • ২২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের ‘অনির্দিষ্টকালীন যুদ্ধবিরতি’ ঘোষণার নেপথ্যে কী
  • ২২ এপ্রিল ২০২৬