রাবি ভর্তিযুদ্ধ: ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

০৫ অক্টোবর ২০২১, ০৯:৫১ AM
রাবি ভর্তি পরীক্ষা

রাবি ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

২০২০-২১ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় প্রথম শিফটের শুরু হওয়া ১ ঘন্টার এই পরীক্ষা চলবে সাড়ে ১০টা পর্যন্ত। এতে অংশ নেবেন ১০০০১ থেকে ২৪৫২০ রোলধারী শিক্ষার্থীরা।

এদিন তিন শিফটে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটে অংশ নিবেন ৪৩ হাজার ৫৫৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে প্রতিআসনে জন্য লড়ছে প্রায় ২১ জন শিক্ষার্থী। এতে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সব বিভাগের শিক্ষার্থী অংশ নিতে পারবেন।

একই ইউনিটের গ্রুপ-২ এর পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। এই গ্রুপে অংশ নেবেন ৩০০০১ থেকে ৪৪৫১৯ রোলধারী শিক্ষার্থীরা। এছাড়া গ্রুপ-৩ এর পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়। এই ধাপের পরীক্ষায় অংশ নেবেন ৫০০০১ থেকে ৬৪৫১৯ রোলধারীরা শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গতকাল সোমবার (৪ অক্টোবর) থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। যেখানে প্রথমদিন ‘সি’ ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছে ৭৬ শতাংশ শিক্ষার্থী। এছাড়া অনুপস্থিত ছিল প্রায় ১০ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী।

গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬