রাবি ভর্তি পরীক্ষা

‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা সম্পন্ন, দেখুন প্রশ্নপত্র

০৪ অক্টোবর ২০২১, ০১:৪৪ PM
কেন্দ্র পরিদর্শনে রাবি ভিসি

কেন্দ্র পরিদর্শনে রাবি ভিসি © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ সোমবার (৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ধাপে পরীক্ষায় অংশ নিয়েছেন বিজ্ঞানের গ্রুপ-২ এর ৩০০০১ থেকে ৪৪১৯৩ রোলধারী শিক্ষার্থীরা।

‘সি’ ইউনিটের তিনটি শিফটে এই পরীক্ষায় ৪৪ হাজার ১৯৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে সকালের প্রথম শিফটে অংশ নিয়েছেন ১৫ হাজার ৮০৯ জন ভর্তিচ্ছু। তৃতীয় শিফটের পরীক্ষা শুরু হবে ৩টায়। আর শেষ হবে বিকেল ৪টায়। এ ধাপে বিজ্ঞানের গ্রুপ-৩ এর ৫০০০১ থেকে ৬৪১৯২ রোলধারী শিক্ষার্থীরা অংশ নেবেন।

এদিকে, প্রথম শিফটের কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবসময় তৎপর আছেন।

চলতি বছর রাবির 'সি' ইউনিটে ৪৪ হাজার ১৯৪ জন, 'এ' ইউনিটে ৪৩ হাজার ৫৫৮ জন ও 'বি' ইউনিটে ৩৯ হাজার ৮৯৫ জন ভর্তি পরীক্ষা দেবেন। ৩টি ইউনিটে বিশেষ কোটা বাদে ৪ হাজার ১৭৩টি আসনের বিপরীতে মোট ১ লাখ ২৭ হাজার ৬৪৭ জন ভর্তিচ্ছু অংশ নেবেন। হিসাব অনুযায়ী, প্রতি আসনের বিপরীতে ৩১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠেয় 'এ' ইউনিটের পরীক্ষায় বিজ্ঞান, মানবিক, বাণিজ্য- সব বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন। বুধবার 'বি' ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬