ঢাবি প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

২৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৩ PM
ঢাবি প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

ঢাবি প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ‘প্রযুক্তি ইউনিট’-এর ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ‘প্রযুক্তি ইউনিট’-এর ২০২০-২০২১ শিক্ষবর্ষে ১ম বর্ষ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) শ্রেণীর ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশতঃ ০২ অক্টোবর তারিখের পরিবর্তে ২৯ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

পড়ুন: কীভাবে নেবেন ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি প্রস্তুতি

আসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট আলাদা ও স্বতন্ত্র একটি ইউনিট। এই ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এতে মোট আসন সংখ্যা ১৪৫৫টি। ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার জন্য ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ ও আবেদনের নিয়ম অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে।

প্রযুক্তি ইউনিটের পরীক্ষার মানবন্টন

চারটি বিষয়ের উপর পরীক্ষা হবে। গত বছর হিসেবে ১২০ নম্বরের পরীক্ষা হয়েছে। বাংলা ও ইংরেজী উভয়ই মাধ্যম এ পদার্থ = ৩৫, রসায়ন = ৩৫, গণিত = ৩৫ এবং ইংরেজি = ১৫। আর পাস মার্ক ছিল ৪৮।

প্রযুক্তি ইউনিট অধিভুক্ত কলেজ সমূহ

ঢাবি প্রযুক্তি ইউনিটের অধীনে ৬টি কলেজ রয়েছে। তার মধ্যে ৪ টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ১টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ১টি টেক্সটাইল ইনস্টিটিউট। ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে ৩টি সরকারি কলেজ এবং ১টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল রিলেটেড ২টি বেসরকারি কলেজ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার), শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কে এম হুমায়ুন কবীর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়।

দেশের মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর
  • ২৭ এপ্রিল ২০২৬
একই বিছানায় ঘুমিয়ে ছিলেন মা ও দুই মেয়ে, ঝড়ে ভাঙা গাছে চাপা …
  • ২৭ এপ্রিল ২০২৬
জাপানের রাষ্ট্রদূতের নৈশভোজে ঢাবি উপাচার্য
  • ২৭ এপ্রিল ২০২৬
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে একযোগে ২০ শিক্ষকের প্রশাসনিক পদ থে…
  • ২৭ এপ্রিল ২০২৬
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
  • ২৭ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে
  • ২৭ এপ্রিল ২০২৬