শুধু কাগজ জমা দিয়ে ভাড়া ছাড়াই মেসে থাকতে পারবে রাবির ভর্তি পরীক্ষার্থীরা

২৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫২ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কাছ থেকে মেসে থাকার টাকা নেবেন না রাজশাহীর মেসের মালিকেরা। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহী সিটি করপোরেশনের আয়োজনে ভর্তি পরীক্ষা উপলক্ষে সার্বিক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্তের কথা জানান মেস মালিকরা। রাজশাহীর মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমানের বরাত দেয়া এক নির্দেশনায় জানা গেছে ভর্তি পরীক্ষার্থীদের বিনা অর্থে মেসে থাকতে শুধু কিছু কাগজপত্র জমা দিতে হবে।

রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমানের বরাত দিয়ে নির্দেশনায় বলা হয়েছে, মেসে কোনো ভর্তি পরীক্ষার্থীকে থাকতে হলে অবশ্যই মেস কর্তৃপক্ষকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, তার ওপর পৃষ্ঠায় নিজের আর অভিভাবকের ফোন নম্বর লিখে জমা দিতে হবে। এর পাশাপাশি জন্মসনদের ফটোকপি দিতে হবে।অবশ্যই মাস্ক পরে আসতে হবে। মেসে রাত্রিযাপনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে আনতে হবে।

এছাড়াও রাজশাহী মহানগর মেস মালিক সমিতির পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে, পুলিশ ফাঁড়ির পাশে সার্বক্ষণিক একটি বুথ থাকবে। সেখানে গিয়ে ভর্তি পরীক্ষার্থীরা রাত্রিযাপনসহ যে কোনো বিষয়ের তথ্য পাওয়া যাবে।

 

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬