কাল থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন জাবি ভর্তিচ্ছুরা

২৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৩ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

প্রবেশপত্র ডাউনলোডের কারিগরি ত্রুটির সমাধান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি। আগামীকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর থেকে ভর্তিচ্ছুরা স্বাভাবিকভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান।

তিনি বলেন, কারিগরি ত্রুটির কারণে আসলে ভর্তিচ্ছুরা সঠিক সময় থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি। ওয়েবসাইট চালুর পর আমরা শুরুতে কিছুটা সমস্যার সম্মুখীন হই। এরজন্য পরে প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম সাময়িক স্থগিত রেখেছি। সর্বশেষ আজ সন্ধ্যায় আমরা এটার ভালো একটা সমাধান করতে পেরেছি।

আবু হাসান বলেন, আজ রাতে আর শুরু করতে চাচ্ছি না। আগামীকাল দুপুর ১২টার পর থেকে ভর্তিচ্ছুরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আজ রাতে আমরা আরো পরীক্ষা-নিরীক্ষা চালাবো। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়া হবে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়। তবে রাত থেকে শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারছিলেন না। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

আগামী ৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ৭ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এখনো ইউনিট প্রতি ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেনি বিশ্ববিদ্যিালয়টি।

গত বছরের চেয়ে এবার ৫১ হাজার ৯৮৪ শিক্ষার্থী কম আবেদন করেছে। এ বছর এক হাজার ৮৮৯ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে তিন লাখ সাত হাজার ৯৭৮টি। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মোট নয়টি ইউনিটের জন্য আলাদাভাবে ফরম পূরণ করতে হয়েছে।

প্রাইম ইউনিভার্সিটির সামার ও স্প্রিং সেমিস্টারের নবাগত শিক্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
যারা নারীদের অবমাননা করে তাদের পক্ষে নারী সমাজ থাকবে না: সা…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত কর্মীর বাড়িতে হামলা, ৬ জনকে কুপিয়ে জখমের অভিযোগ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙ্গুড়ায় কর্মজীবী নারীদের ব্যানারে ঝাড়ু মিছিল
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের সভা ঘিরে ফাঁকা খুবি কর্মকর্তাদের দপ্তর, সেবা …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে যা করবে পাকিস্তান
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬