গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আজ থেকে

২২ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৩ AM
গার্হস্থ্য অর্থনীতি কলেজ

গার্হস্থ্য অর্থনীতি কলেজ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৫টি গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আজ ২২ সেপ্টেম্বর থেকে। https://collegeadmission.eis.du.ac.bd লিংক থেকে প্রবেশপত্র উত্তোলন করা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অন্তর্গত গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে ১৩ জুলাই ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়।

গার্হস্থ্য অর্থনীতির পাঁচটি কলেজে পাঁচটি বিষয়ের বিপরীতে বিভিন্ন কলেজে মোট ২৪৭৫ টি আসন রয়েছে।ঢাবি অধীনস্থ পাঁচটি কলেজের মধ্যে আজিমপুর গার্হস্থ্য অর্থনীতি কলেজটি (নতুন নাম গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, আজিমপুর) সরকারি। আর বাকি ৪টি বেসরকারি।

৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন
  • ২৫ জুন ২০২৬
ব্রুনোর অনবদ্য অ্যাসিস্টে কুনিহার গোল
  • ২৫ জুন ২০২৬
১৯ হাজার দিন পর বিশ্বকাপে হাইতির গোল
  • ২৫ জুন ২০২৬
প্রথমার্ধেই গোলবন্যা, হাইতির সাথে ২-২ গোলে সমতায় বিরতিতে মর…
  • ২৫ জুন ২০২৬
ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড নিয়ে বিরতিতে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড দ্বিগুণ ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬