প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষা: ৩২০১ আসনের জন্য লড়বে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী

১৫ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৫ PM
সরকারি তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সরকারি তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © লোগো

সরকারি তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষায় এবার মোট ২৫ হাজার ৬৪৭ জন শিক্ষার্থী তিন হাজার ২০১টি আসনের বিপরীতে লড়বেন। আগামী ১৩ নভেম্বর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তিন প্রকৌশল ভর্তি কমিটির সভাপতি ও চুয়েটের পুরকৌশল বিভাগের ডীন অধ্যাপক ড. মোঃ মইনুল ইসলাম।

ভর্তি আবেদনকারী শিক্ষার্থীদের তালিকা এবং ভেন্যু দেখতে এখানে ক্লিক করুন।

প্রথমবারের মতো প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা নেওয়া তিনটি বিশ্ববিদ্যালয় হলো—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এর আগে ২৭ জুলাই দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দুইবার পেছানোর পর অনির্দ্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় সরকারি তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। 

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close