ডেন্টালের পরীক্ষার ফলে এগিয়ে মেয়েরা

১২ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৪ PM

© প্রতীকী ছবি

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে (২০২০-২১ শিক্ষাবর্ষে) ব্যাচেলর অব ডেন্টাল সার্জনে (বিডিএস) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

আজ রবিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের কনফারেন্স রুমে এই ফলাফল প্রকাশ করেন মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার একটি আসনের বিপরীতে পরীক্ষার্থী সংখ্যা ছিল ৯৭.২৫ জন। ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পাস মার্ক পেয়েছেন ২৬ হাজার ৭২৬ জন।

আর মেধাতালিকা ও কোটাভিত্তিতে মোট ৫৪৫ জন শিক্ষার্থীকে একটি সরকারি ডেন্টাল কলেজ ও ৭টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে বলে জানানো হয়েছে। 

এবার ফলাফলে এগিয়ে রয়েছে মেয়েরা। নির্বাচিতদের মধ্যে ৩৪২ জন মেয়ে এবং ২০৩ জন জন ছেলে। 

ডেন্টাল ভর্তি পরীক্ষায় এবার জাতীয় মেধায় প্রথম হয়েছেন মো. নাজমুস সাকিব রাহাদ। তিনি ঢাকা ডেন্টাল কলেজের জন্য নির্বাচিত হয়েছেন।

‘আনচেলত্তি আমাকে উপহার দিতে বাধ্য!’ — ম্যাচ শেষে ভিনিসিয়াসে…
  • ২৫ জুন ২০২৬
মুলারকে টপকে বিশ্বমঞ্চে ব্রাজিলের সর্বকনিষ্ঠ অ্যাসিস্টদাতা …
  • ২৫ জুন ২০২৬
বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতায় কাটছাঁটের প্রস্তাব সচিব কমিটিতে, ব…
  • ২৫ জুন ২০২৬
রোনালদো-নেইমারদের রেকর্ডে ভাগ রিয়াল তারকা ভিনিসিয়াসের
  • ২৫ জুন ২০২৬
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৫ জুন ২০২৬