গুচ্ছ ভর্তি পরীক্ষার দিনক্ষণ জানা যাবে আগামী সপ্তাহে

১২ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৬ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত হলেও বাকি রয়েছে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা। বিষয়টি চূড়ান্ত করতে আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছেন ২০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। ওই বৈঠকেই পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে আগামী সপ্তাহে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পরীক্ষার তারিখ ঠিক করে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

এদিকে আগামী অক্টোবর মাসেই ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

তিনি জানান, আমরা অক্টোবর মাসেই ভর্তি পরীক্ষা আয়োজন করতে চাই। যেহেতু অক্টোবরে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে, সেহেতু যদি এই পরীক্ষাগুলোর মাঝে স্লট ফাঁকা পাওয়া যায় তাহলে আমরা অক্টোবরেই পরীক্ষা নিয়ে নেব।

স্থানীয় প্রশাসন গুলোতে দলীয় নেতাদের পুনর্বাসন হচ্ছে: রুমী…
  • ০১ এপ্রিল ২০২৬
গণভোট উপেক্ষা বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব
  • ০১ এপ্রিল ২০২৬
বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে : প্রধানম…
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস উদযাপন
  • ০১ এপ্রিল ২০২৬
সংসদে জামায়াত-এনসিপির ওয়াকআউট
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence