ভর্তি পরীক্ষা: প্রবেশপত্রে পরীক্ষার্থীদের ৯ নির্দেশনা দিল ঢাবি

১১ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৪ PM
ঢাবি ভর্তি পরীক্ষা

ঢাবি ভর্তি পরীক্ষা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ইউনিটগুলোর পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। 

সব ইউনিটের পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। সুতরাং পরীক্ষার দিন সকাল ১০টার পরে আর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না।

বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক, খ, গ, ঘ এবং চ ইউনিটের প্রবেশপত্র বিকেল ৫টা থেকে ডাউনলোড করা যাবে।

এদিকে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পরীক্ষার্থীদের ৯ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসবের মধ্যে রয়েছে-

১) পরীক্ষার দিন সকাল ১০টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবে;

২) প্রশ্ন ও উত্তরপত্রে সকল লেখায় কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। পেন্সিলের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ;

৩) ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার হলে পরীক্ষার্থীকে এই প্রবেশপত্র এবং তার উচ্চমাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড (বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে পাসপোর্ট) অবশ্যই সাথে নিয়ে আসতে হবে এবং পরীক্ষা চলাকালে প্রত্যবেক্ষক চাওয়ামাত্র দেখাতে হবে;

৪) সকল ধরনের ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার হলে নেয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর নিকট এরূপ কোনো ডিভাইস পাওয়া গেলে তার ভর্তি পরীক্ষা সরাসরি বাতিল হবে;

৫) পরীক্ষার্থীর আসন বিন্যাস পরীক্ষার ২ দিন পূর্বে ওয়েবসাইটে প্রকাশ করা হবে;

৬) পরীক্ষার আসনের অবস্থান ও ফলাফল জানার জন্য এয়ারটেল, বাংলালিংক, রবি বা টেলিটক মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে DU<space>UNIT Keyword<space>Admission Test Roll টাইপ করে তা ১৬৩২১ নম্বরে প্রেরণ করতে হবে;

৭) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোডকৃত ছবিটিই সবসময় চূড়ান্ত বলে গণ্য হবে। লগইন করে পরীক্ষার্থীর ছবিটি সঠিক কিনা তা যাচাই করে দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। ওয়েবসাইটের ছবির সাথে গরমিল থাকলে পরীক্ষার ৭ দিন আগে পর্যন্ত কেন্দ্রীয় ভর্তি অফিস (কক্ষ-২১৪, প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়) সশরীরে হাজির হয়ে ছবি সংশোধন করা যাবে;

৮) পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীর দুই কান দৃশ্যমান থাকতে হবে;

৯) কোডিড-১৯ সংক্রমণ রোধে পরীক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক।

প্রসঙ্গত, আগামী ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা। এরপরে ২ অক্টোবর কলা অনুষদভুক্ত 'খ' ইউনিটের, ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত 'চ' ইউনিটের লিখিত (অঙ্কন) পরীক্ষা, ২১ অক্টোবর বাণিজ্য অনুষদভুক্ত 'গ' ইউনিটের ও ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
  • ০৪ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় হলে শাস্তি: শিক্ষামন্ত্রী
  • ০৪ এপ্রিল ২০২৬
তৃতীয়বার অস্ত্রোপচার অভিনেত্রী বৃষ্টির, আবেগঘন স্ট্যাটাসে য…
  • ০৪ এপ্রিল ২০২৬
রাষ্ট্রব্যবস্থার সংস্কার থেকে সরে এসেছে সরকার : মিয়া গোলাম …
  • ০৪ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের ঐচ্ছিক মাইগ্রেশনের ফল প্রকাশ
  • ০৪ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ, কমিটিত…
  • ০৪ এপ্রিল ২০২৬