তৃতীয় ধাপের আবেদনে সুযোগ পাচ্ছেন বিজ্ঞানের শিক্ষার্থীরা

১০ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫০ PM
দ্বিতীয় ধাপে আবেদন করা শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় প্রাথমিক আবেদনে বাদ পড়া শিক্ষার্থীরা তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পাচ্ছেন

দ্বিতীয় ধাপে আবেদন করা শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় প্রাথমিক আবেদনে বাদ পড়া শিক্ষার্থীরা তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পাচ্ছেন © ফাইল ফটো

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদনে বাদ পড়া বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন। দ্বিতীয় ধাপে আবেদন করা শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় প্রাথমিক আবেদনে বাদ পড়া শিক্ষার্থীরা তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পাচ্ছেন।

গুচ্ছ কমিটি সূত্রে জানা গেছে, চূড়ান্ত আবেদনে মোট তিন ইউনিটের প্রায় ৯৪ হাজার শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করেনি। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ২ লাখ ৩ হাজার ৫১৪টি। এর মধ্যে বিজ্ঞানের জমা পড়েছে ১ লাখ ২ হাজার ৯৬০টি। আর মানবিকের ৬৭ হাজার ১১৭টি এবং বাণিজ্যের ৩৩ হাজার ৪৩৭টি।

এদিকে, দ্বিতীয় ধাপের আবেদনে প্রায় ২৯ হাজার শিক্ষার্থী সুযোগ পেলেও বঞ্চিত হচ্ছেন ৩৪ হাজার শিক্ষার্থী। আবেদন বঞ্চিত এসব শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় শুরুর দিকে থাকা শিক্ষার্থীরা তৃতীয় ধাপে চূড়ান্ত আবেদনের সুযোগ পাবেন।

এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রথম ধাপের চূড়ান্ত আবেদনে আমরা যেমন সাড়া পেয়েছিলাম দ্বিতীয় ধাপেও একইরকম সাড়া পাচ্ছি। শিক্ষার্থীরা আবেদন করছে না।

তিনি বলেন, আজকে সন্ধ্যা পর্যন্ত বিজ্ঞান বিভাগে মোট ১ এক লাখ ১৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে দ্বিতীয় ধাপে রয়েছে প্রায় ১৩ হাজার। আবেদন সংখ্যা কম হওয়া সেক্ষেত্রে তৃতীয় ধাপে বিজ্ঞানের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেয়া হবে। এ বিষয়ে আগামীকাল সকাল ১০টার পরে বিস্তারিত জানানো হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করেছিলেন ৩ লাখ ৬০ হাজার ৪০৬ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ অর্থাৎ ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৯৪ হাজার ৮৪১ জন শিক্ষার্থী, মানবিক বিভাগ অর্থাৎ ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৭ হাজার ৯৩৩ জন। বাণিজ্য বিভাগ ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৫৭ হাজার ৬৩২ শিক্ষার্থী।

এরমধ্যে মানবিক ও বাণিজ্য বিভাগের সকলেই চূড়ান্ত আবেদনে অংশ নিতে পারলেও বিজ্ঞান বিভাগের ১ লাখ ৩১ হাজার ৯০৫ শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করতে পারবে বলে জানানো হয়েছিল। গত ২৫ আগস্ট চূড়ান্ত আবেদনের ফল প্রকাশ করা হয়।

আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী: প্রেস সচিব
  • ১৯ মার্চ ২০২৬
পথশিশুদের মাঝে চবি ছাত্রদল নেতার ঈদ উপহার বিতরণ
  • ১৯ মার্চ ২০২৬
ঈদুল ফিতর নিয়ে রাবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনা
  • ১৯ মার্চ ২০২৬
টেরিবাজারে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ গেল ২ জন…
  • ১৯ মার্চ ২০২৬
নিষেধাজ্ঞা সত্ত্বেও জাককানইবির দুই বিভাগে শিক্ষক নিয়োগ
  • ১৯ মার্চ ২০২৬
বিএমইউতে ইমার্জেন্সি মেডিসিনে কোর্স শুরু ২৮ মার্চ, বৃত্তি দ…
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence