ডেন্টাল ভর্তি পরীক্ষার হলে যায়নি ১৩ হাজার ৮৯৫ পরীক্ষার্থী

১০ সেপ্টেম্বর ২০২১, ০৫:০১ PM
ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষা

ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশের ৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই ভর্তি পরীক্ষায় ৫৩ হাজার ৪ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করলেও ১৩ হাজার ৮৯৫ পরীক্ষার্থী হলে যায়নি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রে মোট আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিলেন ৫ হাজার ৪২৭ জন। এই কেন্দ্রে উপস্থিত ছিলেন ৪ হাজার ৪৮৬ জন আর অনুপস্থিতিতের সংখ্যা ৯৪১ জন।

রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৮ হাজার ১৬ জন। এই কেন্দ্রে উপস্থিত ছিলেন ৬ হাজার ১৮৬ জন আর অনুপস্থিতিতের সংখ্যা ১ হাজার ৮৩০ জন।

বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ৩২৭ জন। এই কেন্দ্রে উপস্থিত ছিলেন ১ হাজার ৭১৩ জন আর অনুপস্থিতিতের সংখ্যা ৬১৪ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৭ হাজার ২০০ জন। এই কেন্দ্রে উপস্থিত ছিলেন ৫ হাজার ৩৭৪ জন আর অনুপস্থিতিতের সংখ্যা ১ হাজার ৮২৬ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৪ হাজার ১৭৯ জন। এই কেন্দ্রে উপস্থিত ছিলেন ৩ হাজার ৪৩২ জন আর অনুপস্থিতিতের সংখ্যা ৭৪৭ জন।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ হাজার জন। এই কেন্দ্রে উপস্থিত ছিলেন ৮ হাজার ৫৩৪ জন আর অনুপস্থিতিতের সংখ্যা ৩ হাজার ৪৬৬ জন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৬ হাজার ৮৫৫ জন। এই কেন্দ্রে উপস্থিত ছিলেন ৪ হাজার ৮২১ জন আর অনুপস্থিতিতের সংখ্যা ২ হাজার ৩৪ জন।

ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৭ হাজার জন। এই কেন্দ্রে উপস্থিত ছিলেন ৪ হাজার ৫৬৩ জন আর অনুপস্থিতিতের সংখ্যা ২ হাজার ৪৩৭ জন।

এবারের ডেন্টালের ভর্তি পরীক্ষার ৫৩ হাজার ৪ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষার হলে উপস্থিত ছিলেন ৩৯ হাজার ১০৯ জন। আর অনুপস্থিতের সংখ্যা ১৩ হাজার ৮৯৫ জন।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close