ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো
আগামীকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের িভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বিভিন্ন কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, পরীক্ষার হলে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড,
এইচএসসি ও সমমান পরীক্ষার অ্যাডমিট কার্ড/ রেজিষ্ট্রেশন কার্ড, কালো বলপেন, সচ্ছ ফাইল (যাতে ভিতরে কি আছে দৃশ্যমান হয়) নিয়ে যাওয়া যাবে। আর পরীক্ষার হলে ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন এবং যেকোন ধরণের ইলেকট্রিক ডিভাইস নিয়ে যাওয়া যাবে না।
এবার সরকারি ডেন্টাল কলেজে আসন সংখ্যা ৫৪৫টি। এর মধ্যে ৫৩০টি সাধারণ সিট। আর ১৫টি বিভিন্ন কোটার জন্য বরাদ্দ। এর বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৫৩ হাজার ৪ জন। ফলে প্রতিটি আসনের বিপরীতে ৯৭.২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
কোন কলেজে কত আসন
এবার ঢাকা ডেন্টাল কলেজে ১১০টি, চট্রগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৬০টি, রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ৫৯, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬ টি আসন রয়েছে৷ এছাড়া স্যার সলিমুল্লাহ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও রংংপুর মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি করে আসন রয়েছে।