গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হয়নি: আয়োজক কমিটি

১২ আগস্ট ২০২১, ০৫:৪০ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কবে নাগাদ ভর্তি পরীক্ষা আয়োজন করা যাবে সেটি বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকের পর জানানো যাবে। লকডাউন তুলে নেয়া হলেও করোনা সংক্রমণ এখনো কমেনি। ফলে কবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন করা যাবে সে বিষয়ে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভর্তি পরীক্ষা সংক্রান্ত একাধিক গ্রুপে আগামী অক্টোবর মাসে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি অনুষ্ঠিত হবে বলে খবর প্রচার করা হয়। এতে দেশের একটি বেসরকারি টেলিভিশনের সূত্র ব্যবহার করেছেন শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, অক্টোবরে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে সেটি আমার জানা নেই। কেউ যদি এমন বলে থাকে তাহলে সেটি তার নিজ দায়িত্বে বলতে হবে। সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয় পরিষদের সাথে বৈঠকের আগে ভর্তি পরীক্ষা কবে হবে সেটি বলা যাবে না।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে স্বাভাবিকভাবে পুরোনো বিশ্ববিদ্যালয়গুলো প্রাধান্য পায়। তাদের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ঢাবির ভর্তি পরীক্ষা শেষ হবে অক্টোবরের শেষ দিকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হবে নভেম্বরে। এছাড়া বুয়েট, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করাও বাকি। এই বিশ্ববিদ্যালিয়গুলোর আগে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে বলে মনে হয় না।

এইচএসসি পরীক্ষায় আসছে বডি-ওর্ন ক্যামেরা
  • ২৫ জুন ২০২৬
শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, য…
  • ২৫ জুন ২০২৬
মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা ঠিক হবে না: রিজভী
  • ২৫ জুন ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২ কেজির ‘রাজা ইলিশ’, ১০ হাজারে বিক্রি
  • ২৫ জুন ২০২৬
৪৩ বিসিএসের নন-ক্যাডারের ফলাফল আবার প্রকাশের নির্দেশ হাইকোর…
  • ২৫ জুন ২০২৬
স্বপ্নের দ্বারপ্রান্তে কুরাসাও, আজও কি পারবে বিশ্বকে চমকে দ…
  • ২৫ জুন ২০২৬