জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ২৮ জুলাই

২৫ জুলাই ২০২১, ১২:৫০ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি © ফাইল ফটো

করোনা মহামারির কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন পুনঃরায় শুরু হবে আগামী ২৮ জুলাই। অনলাইনের মাধ্যমে এই আবেদন চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত।

ভর্তিচ্ছু প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে আবেদন পূরণ করে ২৫০ টাকা প্রাথমিক আবেদন ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে শুরু হবে প্রথম বর্ষের ক্লাস।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে বিগত কয়েক বছরের ন্যায় এবারও এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। ফলে এবারও কোন ভর্তি পরীক্ষা হচ্ছে না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদন শুরু হবে ২৮ জুলাই বিকাল ৪টা থেকে। আর চলবে ১৪ আগস্ট রাত ১২টা পর্যন্ত। ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাশ শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে।

“আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১৬ আগস্টের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১২ জুলাই ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। সভায় করোনাকালীন সেশনজট কমিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করেন উপাচার্য। তিনি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে দ্রুত বিশেষ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের ব্যাপারেও নির্দেশনা প্রদান করেন।

হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের যুক্তরাজ্যসহ ১৩ দেশের যৌথ সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
close