পেছালো বুটেক্স অধিভুক্ত টেক্সটাইলাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা

১৪ জুলাই ২০২১, ০২:৪১ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বস্ত্র অধিদপ্তর পরিচালিত সরকারি ৭টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ১৭ জুলাই ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ৩ সেপ্টেম্বর করা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) দুপুরে পরীক্ষা পেছানোর বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বস্ত্র অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) হোসনে আরা বেগম।

তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। আগামী ১৭ জুলাইয়ের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। ভর্তিচ্ছুরা আগামী ২০ আগস্ট রাত ১২টা পর্যন্ত এক হাজার টাকা পরিশোধ করে আবেদন করতে পারবেন।

সাতটি ইঞ্জিনিয়ারিং কলেজ: চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহের শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুরের পীরগঞ্জের ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং গোপালগঞ্জের শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।

ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ১০ ভূমিকম্প, কোথায় কত প্রাণহানি?
  • ২৫ জুন ২০২৬
সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলা: খালাস পেলেন আরিফ, বাবর ও গ…
  • ২৫ জুন ২০২৬
এইচএসসি পরীক্ষায় আসছে বডি-ওর্ন ক্যামেরা
  • ২৫ জুন ২০২৬
শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, য…
  • ২৫ জুন ২০২৬
মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা ঠিক হবে না: রিজভী
  • ২৫ জুন ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২ কেজির ‘রাজা ইলিশ’, ১০ হাজারে বিক্রি
  • ২৫ জুন ২০২৬