২ বছর পর চলতি মাসেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

২৫ জুন ২০২৬, ০৩:০৮ PM , আপডেট: ২৫ জুন ২০২৬, ০৩:১৮ PM
ভারতীয় ভিসা চালু হচ্ছে

ভারতীয় ভিসা চালু হচ্ছে © সংগৃহীত

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত সরকার। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশনের দায়িত্ব শুরু করার পর ভারতীয় ভিসা সেন্টারে এসে এক সংবাদ সম্মেলন করেন দীনেশ ত্রিবেদী। জানা যায়, আগামী ২৮ জুন থেকে ভিসার জন্য আবেদন করা যাবে। ভিসা প্রদান শুরু হবে ১ জুলাই থেকে।

তথ্যমতে, গণ-অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে ভারত সরকার। কূটনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় গত বছরের ২১ ডিসেম্বর থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম এবং ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। মেডিক্যাল ভিসা ছাড়া প্রায় সব ভিসাই বন্ধ রয়েছে এখন পর্যন্ত। বাংলাদেশে নির্বাচিত সরকার গঠনের পর এখন ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হতে পারে বলে মনে করেছিলেন দুই দেশের নাগরিকরা। সেই প্রেক্ষিতেই নতুন এই ঘোষণা এলো বলে মন্তব্য সংশ্লিষ্টদের। 

ভারতীয় হাইকমিশনার জানান, বর্তমানে ৫টি ভিসা কেন্দ্র থেকে দেওয়া হবে পর্যটন ভিসা। পরে বাকিগুলো চালু হবে। ভিসা সেন্টারগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী।

নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনে…
  • ১৬ আগস্ট ২০২৬
‘বগুড়া নয়, ও বাংলাদেশের ছেলে’, তানজিদকে নিয়ে প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
হবিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
  • ১৬ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই, জ…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
ঐতিহাসিক জয়ের পর সুখবরও পেল বাংলাদেশ 
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage