ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে ভর্তি পরীক্ষা ১২ নভেম্বর

১৩ জুলাই ২০২১, ০৬:১৬ PM
গার্হস্থ্য অর্থনীতি কলেজ

গার্হস্থ্য অর্থনীতি কলেজ © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অন্তর্গত গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৩ জুলাই) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার এ সিদ্ধান্ত হয়।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, আগামী ১২ নভেম্বর গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে অধিভুক্ত কলেজের ভর্তি পরীক্ষা শুরু হবে। মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হবে ৩০ অক্টোবর। আর সাত কলেজের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা হবে ৫ নভেম্বর।

প্রাইভেট ইউনিভার্সিটি ট্যাক্সের বাইরে রাখার প্রস্তাব সংসদে
  • ২৫ জুন ২০২৬
সাত দিন ধরে নিখোঁজ থাকার পর খোঁজ মিলল জবি শিক্ষার্থীর 
  • ২৫ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্…
  • ২৫ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হলেই ফাইনালে ওঠে আর্জেন্টিনা!
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৫ জুন ২০২৬
২ বছর পর চলতি মাসেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
  • ২৫ জুন ২০২৬