ঢাবির বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১৩ জুলাই ২০২১, ০৪:৫৫ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

আরেক দফায় পেছানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই থেকে ভর্তি পরীক্ষা শুরুর কথা থাকলে সেটি পিছিয়ে ১ অক্টোবর করা হয়েছে। বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা দিয়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বশ্বিবিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। 

মঙ্গলবার (১৩ জুলাই) ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিকেল সাড়ে তিনটায় বৈঠকে বসে ঢাবির ডিনস কমিটি। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ১ অক্টোবর বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের দিন অর্থাৎ ২ অক্টোবর কলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুকলা অনুষদের লিখিত (অঙ্কন) পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর, এরপর ২২ অক্টোবর বাণিজ্য অনুষদের আর সবশেষ ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ১ অক্টোবর

বৈঠক শেষে পরীক্ষা পেছানোর বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাবি উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই অবস্থায় কোনো ভাবেই ভর্তি পরীক্ষা আয়োজন করা যেত না। শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা কিছু করতে চাই না। এছাড়া আমাদের শিক্ষকদের নিরাপত্তার বিষয়টিও রয়েছে।

জীবন বিমা করপোরেশনে চাকরি, পদ ২০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৭ এপ্রিল ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারে ছেয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ২৭ এপ্রিল ২০২৬
ধূমপান নিষিদ্ধের আইন করতে যাচ্ছে যুক্তরাজ্য
  • ২৭ এপ্রিল ২০২৬
সারাদেশে বজ্রপাতে দুদিনে মৃত্যু ২২ জনের
  • ২৭ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধে হরমুজে আটকে আছে তেলবাহী ৬ ট্যাঙ্কার
  • ২৭ এপ্রিল ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২২, আবেদন শ…
  • ২৭ এপ্রিল ২০২৬