আগস্টে হতে পারে গুচ্ছ ভর্তি পরীক্ষা

০৯ জুলাই ২০২১, ০৯:৪৩ AM
ভর্তি  পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

করোনা পরিস্থিতির উন্নতি হলে আগামী আগস্ট মাসে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। শিগগিরিই এ বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে।

বৃহস্পতিবার গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল সাব কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর।

তিনি বলেন, আমরা খুব শিগগিরই আলোচনা করে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেব। আশা করছি আগামী আগস্ট মাসে ভর্তি পরীক্ষা শুরু করা যাবে। পরীক্ষার আগে আমাদের কিছু আনুষাঙ্গিক কাজ শেষ করতে হবে। লকডাউন শেষ হলে এই কাজগুলো শেষ করে পরীক্ষার তারিখ ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুন: আরেকদফা পেছাচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা, ঈদের আগেই সিদ্ধান্ত

অধ্যাপক মুনাজ আহমেদ নূর আরও বলেন, আমরা এখনো প্রাথমিক বাছাইয়ের ফল প্রকাশ করতে পারিনি। লকডাউন শেষ হলে সবার আগে প্রাথমিক সিলেকশনের ফল প্রকাশ করা হবে। এরপর চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। চূড়ান্ত আবেদন করার ৭-১০ দিনের মধ্যে ভর্তি পরীক্ষার  তারিখ ঘোষণা করা হবে।

সাত দিন ধরে নিখোঁজ থাকার পর খোঁজ মিলল জবি শিক্ষার্থীর 
  • ২৫ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্…
  • ২৫ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হলেই ফাইনালে ওঠে আর্জেন্টিনা!
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৫ জুন ২০২৬
২ বছর পর চলতি মাসেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
  • ২৫ জুন ২০২৬
১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআর-এ ‘নগদ’ পেমেন্ট
  • ২৫ জুন ২০২৬