গুচ্ছ ভর্তিতে বিভাগ পরিবর্তন ইউনিট কেন বহাল নয়— রুল জারি

৩০ জুন ২০২১, ০২:০৪ PM
হাই কোর্ট

হাই কোর্ট © ফাইল ছবি

বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তিতে বিভাগ পরিবর্তন কেন বহাল রাখা হবে না ও পরীক্ষার্থীদের দরখাস্ত কেন নিষ্পত্তি করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার (৩০ জুন) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। সঙ্গে ছিলেন মো. সাইফুল ইসলাম সোহেল ও ব্যারিস্টার মাহবুবুর রহমান কিশোর।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা সচিব, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়, গুচ্ছ পরীক্ষার আয়োজক কমিটিসহ ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট বহাল চেয়ে গত ২৯ মার্চ হাইকোর্টে রিট দায়ের করেন রাকিব হোসেন, রিয়াজ আহমেদ, সাদিয়া আফরিন ও সাজ্জাদ হোসেনসহ চার শিক্ষার্থী। রিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন ইউনিট বহাল, সিলেকশন বাতিল এবং ভর্তি আবেদন যোগ্যতায় পূর্বের জিপিএ বহাল রাখার নির্দেশনা চাওয়া হয়েছিল। 

এর আগে বেশ কিছুদিন থেকে ৩ দফা দাবিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের স্মারকলিপি দিয়েছে রিটকারী শিক্ষার্থীরা। দীর্ঘ আন্দোলনের পরেও শিক্ষার্থীদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় এ রিট দায়ের করা হয়।

সাত দিন ধরে নিখোঁজ থাকার পর খোঁজ মিলল জবি শিক্ষার্থীর 
  • ২৫ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্…
  • ২৫ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হলেই ফাইনালে ওঠে আর্জেন্টিনা!
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৫ জুন ২০২৬
২ বছর পর চলতি মাসেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
  • ২৫ জুন ২০২৬
১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআর-এ ‘নগদ’ পেমেন্ট
  • ২৫ জুন ২০২৬