বুয়েট ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত কাল-পরশু

১৯ জুন ২০২১, ০৩:২৮ PM
বুয়েট ভর্তি পরীক্ষা

বুয়েট ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে আগামীকাল রোববার (২০ জুন) অথবা সোমবার (২১ জুন) চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এদিন একাডেমিক কাউন্সিলের বৈঠকে পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য স্থগিতের সিদ্ধান্ত আসতে পারে বলে বুয়েটের একাধিক সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

ওই সূত্র জানায়, চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানো এবং সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর লকডাউন চলায় আগামী ৩০ জুন ও ১ জুলাই বুয়েটের প্রাথমিক বাছাই পরীক্ষা নেয়া সম্ভব হবে না। এই অবস্থায় করণীয় ঠিক করতে জরুরি বেঠকে বসতে যাচ্ছে একাডেমিক কাউন্সিল।

জানা গেছে, বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া ওই বৈঠকে বুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি ও একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত থাকবেন। সেখানে সবার সাথে আলোচনা করে ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এবার ভর্তি পরীক্ষা পেছাতে চায় না বুয়েট। পেছানোর পরিবর্তে ভর্তি পরীক্ষা স্থগিত রাখতে চায় কর্তৃপক্ষ। কেননা পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিলে আবার নতুন তারিখ ঘোষণা করতে হবে। তবে  ঘোষিত তারিখ অনুযায়ী পরীক্ষা আয়োজন করা নিয়ে সন্দিহান তারা। এই অবস্থায় অনির্দিষ্টকালের জন্য ভর্তি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হতে পারে।

সূত্র আরও জানায়, অনেকগুলো বিকল্প ভেবে রাখা হয়েছে। একাডেমিক কাউন্সিলের বৈঠকে সবার সাথে আলোচনা করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। পরবর্তীতে সেটি নোটিশ আকারে সবাইকে জানিয়ে দেয়া হবে।

ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence