ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ আগস্ট

০২ জুন ২০২১, ০২:০৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহের ভর্তি পরীক্ষা আগামী ২৭ আগস্ট (শুক্রবার) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ঢাবি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

পড়ুন: ঢাবি প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ আগস্ট

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ২৭ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সময় ১ ঘন্টা, নম্বর ১০০, পাশ নম্বর ৪০ এবং পরীক্ষা গঈছ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে শুধুমাত্র মহিলা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এই ইউনিটে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১৫ জুন থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ৩১ জুলাই। ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং শুধুমাত্র ২০২০ সালের বাংলাদেশের যে কোন শিক্ষাবোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়/কারিগরি শিক্ষাবোর্ড/মাদ্রাসা বোর্ড/এ-লেভেল বা সমমানের বিদেশি ডিগ্রিধারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ভর্তির আবেদন ফি ৬৫০ (ছয়শত পঞ্চাশ) টাকা নির্ধারণ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ভর্তিচ্ছু আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৫.৫ হতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ২.৫ এর কম হলে আবেদন করা যাবে না। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬