ঢাবি প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ আগস্ট

৩১ মে ২০২১, ১২:২১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) শ্রেণীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২০ আগস্ট (শুক্রবার) অনুষ্ঠিত হবে। রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ঢাবি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ইউনিটে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১০ জুন ২০২১ থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ১৫ জুলাই। টাকা জমা দেওয়া যাবে আগামী ১৬ জুলাই দুপুর ২টা পর্যন্ত।

প্রবেশপত্র সংগ্রহ করা যাবে আগামী ১ আগস্ট বিকেল ৩টা থেকে ২০ আগস্ট ২০২১ সকাল ৯টা পর্যন্ত। পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন ফি পূর্বের ন্যায় ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এতে বলা হয়, ভর্তিচ্ছু আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬ দশমিক ৫০ এবং আলাদাভাবে জিপিএ ৩ দশমিক থাকতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, একাদশে চমক
  • ১৩ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৩ আগস্ট ২০২৬
‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬