বিএসএমএমইউর ডিপ্লোমা-এমফিল কোর্সের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

৩০ মে ২০২১, ১০:৪৯ AM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই ২০২১ সেশনের এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা এবং এমফিল পিএসএম ও এমপিএইচ কোর্সের স্থগিত ভর্তি পরীক্ষা আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে। এর আগে ২৮ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় তা স্থগিত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও ভর্তি ও পরীক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. একেএম মোশাররফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের জুলাই ২০২১ সেশনের এমফিল, এমএমইডি, ডিপ্লোমা এবং এমফিল পিএসএম এবং এমপিএইচ ভর্তি পরীক্ষা পরিবর্তিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা ভর্তি পরীক্ষা শুক্রবার ৪ জুন সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিনে এমফিল পিএসএম ও এমপিএইচ ভর্তি পরীক্ষা বেলা সাড়ে ৩ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে যদি সরকার উক্ত সময়ে লকডাউন ঘোষণা করে, তাহলে ৪ জুন অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হবে। অন্যথায় নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ৩১ মে পত্রিকায় বিজ্ঞপ্তি এবং বিএসএমএমইউ ওয়েবসাইটের মাধ্যমে আসন বিন্যাস, পরীক্ষার ভেন্যু এবং প্রবেশপত্র প্রিন্টের তারিখ জানানো হবে।

ভর্তি পরীক্ষার পরিবর্তিত সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close