বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

০৫ এপ্রিল ২০২১, ১২:৪৮ PM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও ভর্তি ও পরীক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. একেএম মোশাররফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,‘মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জুলাই ২০২১ ইংরেজি সেশনের আগামী ৯ এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠিতব্য এমফিল, এমএমইডি, ডিপ্লোমা ও এমপিএইচ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা এবং ১৭ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিতব্য মাস্টার অব সায়েন্স ইন নার্সিং (এমএসএন) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা কর্তৃপক্ষের নির্দেশে সাময়িকভাবে স্থগিত করা হল।’

এতে আরো বলা হয়েছে, শীঘ্রই এই পরীক্ষাসমূহের নতুন পরিবর্তিত সময়সূচী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

গ্রুপ এফ-এ শেষ ম্যাচে নামছে ৪ দল, কার সামনে কোন সমীকরণ?
  • ২৫ জুন ২০২৬
ওভার মার্কিং নাকি আন্ডার মার্কিং— বদলাচ্ছে ঢিলেঢালা খাতা মূ…
  • ২৫ জুন ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সৌদি আরবে…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে হত্যাকাণ্ডের শিকার সায়মা ঢাবি শিক্ষার্থী নয়
  • ২৫ জুন ২০২৬
স্কুল ফাঁকি দিয়ে ইউএনও’র হাতে ধরা, ৪ ছাত্রকে করতে হবে ৮০০ ব…
  • ২৫ জুন ২০২৬
মিস্ত্রী সেজে ঘরে ঢোকেন, গেট আটকানো মাত্রই  হামলা— যেভাবে এ…
  • ২৫ জুন ২০২৬