ডেন্টালের প্রবেশপত্র দেয়ার তারিখ নির্ধারণ হয়নি

২৩ মে ২০২১, ০৪:৩৩ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি। আগামীকাল সোমবার অথবা মঙ্গলবারের বৈঠকে অ্যাডমিট কার্ড ইস্যুর বিষয়ে আলোচনা করে জানাবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

তথ্যমতে, গত ৩০ এপ্রিল বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের কথা থাকলেও চলমান পরিস্থিতি বিবেচনায় আগামী ১১ জুন ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও অ্যাডমিট কার্ড ইস্যুর বিষয়ে পরবর্তীতে জানানোর কথা বলা হয়। তবে সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

এ প্রসঙ্গে জানতে চাইলে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অঅধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব রবিবার (২৩ মে) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, অ্যাডমিট কার্ড ডাউনলোডের বিষয়ে এখনো কোনো তারিখ ঠিক করা হয়নি। আগামীকাল সোমবার এবং মঙ্গলবার (২৫ মে) আমাদের দুটি বৈঠক আছে। এখানে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন: মেডিকেল পরীক্ষা: পুননিরীক্ষণে একজন শিক্ষার্থীর ফলও পরিবর্তন হয়নি

চলমান লকডাউন বাড়ায় ডেন্টালের ভর্তি পরীক্ষা পেছানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হলেও আন্তঃজেলা বাস চলাচল শুরু হচ্ছে। করোনা পরিস্থিতিও উন্নতির দিকে। এই অবস্থায় পরীক্ষা নিয়ে নেয়াই ভালো। তবুও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি খারাপ হলে তখন সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল সারাদেশে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৩০ এপ্রিল বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আয়োজনের কথা থাকলেও সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় সেটি পিছিয়ে আগামী ১১ জুন করা হয়েছে।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬