মেডিকেল পরীক্ষা: পুননিরীক্ষণে একজন শিক্ষার্থীর ফলও পরিবর্তন হয়নি

২০ মে ২০২১, ০৭:০২ PM
পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা

পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্ট থাকা শিক্ষার্থীদের ফল পুননিরীক্ষার সুযোগ দিয়েছিল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। সেই সুযোগ লুফে নিয়ে ৫ হাজার ১৯০ জন শিক্ষার্থী ফল পুনরমূল্যায়নের আবেদন করেন। তবে পুননিরীক্ষায় একজন শিক্ষার্থীর রেজাল্টও পরিবর্তন হয়নি।

বৃহস্পতিবার (২০ মে) বিকেলে পুননিরীক্ষার ফল প্রকাশ করেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। এই ফল টেলিটকের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ রাতে অথবা আগামীকাল শুক্রবার সকালে শিক্ষার্থীদের মুঠোফোনে পুননিরীক্ষার ফল পৌছে যাবে বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি ও ফলাফল পুননিরীক্ষায় গঠিত সাব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিক ভাবে টেলিটক বাংলাদেশের কাছে ফল হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পুননিরীক্ষার ফল টেলিটকের কাছে জমা দেয়া হয়েছে। আজ রাতে অথবা আগামীকাল সকালে শিক্ষার্থীদের মুঠোফোনে রেজাল্ট চলে যাবে।

তিনি আরও বলেন, আমরা ওএমআর মেশিনে খুব ভালোভাবে উত্তরপত্রগুলো চেক করেছি। পুননিরীক্ষায় একজন শিক্ষার্থীর রেজাল্টও পরিবর্তন হয়নি। শিক্ষার্থীরা যে নম্বর পেয়েছিল সেই নম্বরই রয়েছে। আমরা রেজাল্ট পুনরমূল্যায়নে কোনো ঘাটতি রাখিনি।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার একদিন পরই ৪ এপ্রিল রেজাল্ট প্রকাশ করে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। এবার ভর্তি পরীক্ষায় ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে উত্তীর্ণ হন ৪৮ হাজারেরও বেশি শিক্ষার্থী। আর সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন ৪ হাজার ৩৫০ জন।

প্রধানমন্ত্রী সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম ব…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবির অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলেন আমি ব্যর্থ: শিক্ষামন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইরানে ৩৩৭৫ জনের প্রাণহানি
  • ১২ এপ্রিল ২০২৬
পিএসএলে যে রেকর্ডে সবার সেরা নাহিদ রানা
  • ১২ এপ্রিল ২০২৬