কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

২৫ জুন ২০২৬, ১০:০৯ PM
নিহত শিক্ষক দম্পতি

নিহত শিক্ষক দম্পতি © সংগৃহীত

চট্টগ্রাম নগরীর মুরাদপুরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টায় মুরাদপুর কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাউজানের ডাবুরা ইউনিয়নের তালুকদার বাড়ির মো. নাজিম উদ্দিন (৪৮) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪০)। এদের মধ্যে নাজিম উদ্দিন চকবাজার ডিসি রোড এলাকার উইলস স্টার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও তাসলিমা আক্তার একই স্কুলের উপাধ্যক্ষ বলে জানা গেছে।

তাদের উদ্ধার করা শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬