ঈদের পর ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করবে বুয়েট

১০ মে ২০২১, ১১:২৪ AM
ঈদের পর ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করবে বুয়েট

ঈদের পর ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করবে বুয়েট © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। তবে ভর্তি পরীক্ষার নতুন দিন-তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। ঈদের পর মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে তা জানিয়ে দেয়া হবে।

রবিবার দুুপরে বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ডিন অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ।

এর আগে বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আগামী ৩১ মে ও ১ জুন চার শিফটে এক ঘণ্টায় ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ জুন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নাম প্রকাশ করবে বুয়েট। আগামী ১০ জুন বুয়েটের মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১ জুলাই নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে আগামী ৩১ মে ও ১ জুন প্রাথমিক বাছাই ও ১০ জুন চূড়ান্ত পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। নতুন তারিখ এখনো ঠিক করা হয়নি। তবে পরিস্থিতি বিবেচনায় আগামী জুন-জুলাই অথবা জুলাই-আগস্টে ভর্তি পরীক্ষা আয়োজন করার পক্ষে সুপারিশ করেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ বলেন, চলামান পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বিষয়টি চূড়ান্ত হবে একাডেমিক কাউন্সিলের বৈঠকে। আমরা প্রাথমিকভাবে কিছু তারিখ ঠিক করেছি। তবে সেগুলো এখনই ঘোষণা করতে চাই না। পরীক্ষার নতুন তারিখ ঈদের পর মিটিং করে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেয়া হবে।

আসনসংখ্যা

পার্বত্য চট্টগ্রাম এবং অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ মোট আসনসংখ্যা ১ হাজার ২১৫।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence