বুটেক্সের ভর্তি পরীক্ষা ১৮ জুন

১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২৮ PM

© ফাইল ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ভর্তি পরীক্ষা আগামী ১৮ জুন নেয়ার প্রস্তাব করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় বুটেক্সের পক্ষ থেকে এই তারিখে ভর্তি পরীক্ষা আয়োজনের কথা জানানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম।

তিনি বলেন, আগামী ১৮ জুন ভর্তি পরীক্ষা আয়োজনের প্রথমিক সিদ্ধান্তের কথা জানিয়েছে বুটেক্স প্রশাসন। এছাড়া ১৯ জুন থেকে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা শুরুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ১৯ ও ২৬ জুন এবং ৩ ও ১০ জুলাই তিনটি ইউনিটের পরীক্ষা নেয়ার প্রস্তাব করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, গুচ্ছতে তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন সময় নেয়া হয়েছে। একদিন বাড়তি রাখা হয়েছে। অন্য কোনো ইউনিভার্সিটি যদি এই চারদিনের কোনো একদিন ভর্তি পরীক্ষা নেয় তাহলে বিকল্প তারিখে ভর্তি পরীক্ষা নেয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা একদিন বাড়তি চেয়েছি। অন্য কোনো ইউনিভার্সিটির পরীক্ষার তারিখের সাথে আমাদের তারিখ মিলে গেলে বিকল্প তারিখে পরীক্ষা নেয়া হবে।

যে তিন দোয়া জুমার দিন বেশি বেশি পড়বেন
  • ২৬ জুন ২০২৬
১৬ দফার যৌথ ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ-চীন
  • ২৬ জুন ২০২৬
‘১ জুলাই থেকেই শতভাগ মূল বেতন একবারে চাই’
  • ২৬ জুন ২০২৬
জুমার নামাজে খুতবা চলাকালীন চুপ থাকা ও কথা বলার বিধান
  • ২৬ জুন ২০২৬
এসএসসিতেই থমকে যাচ্ছে শিক্ষা—শতকরা হারে এগিয়ে ছাত্ররা, সংখ্…
  • ২৬ জুন ২০২৬
জুমার নামাজ ছেড়ে দিলে পেতে হবে যে দুই শাস্তি
  • ২৬ জুন ২০২৬