দুই ধাপে হবে বুয়েটের ভর্তি পরীক্ষা

১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ PM

© ফাইল ফটো

দুই ধাপে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বুয়েট।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের চূড়ান্ত পরীক্ষা নেয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক রফিকুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বুয়েটের প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে ২৮ মে। প্রিলিমিনারিতে উত্তীর্ণদের চূড়ান্ত পরীক্ষা নেয়া হবে ১০ জুন।

তিনি আরও বলেন, গুচ্ছভুক্ত সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৯ মে। এছাড়া রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (রুয়েট, কুয়েট, চুয়েট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ জুন।

ট্যাগ: বুয়েট
যে তিন দোয়া জুমার দিন বেশি বেশি পড়বেন
  • ২৬ জুন ২০২৬
১৬ দফার যৌথ ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ-চীন
  • ২৬ জুন ২০২৬
‘১ জুলাই থেকেই শতভাগ মূল বেতন একবারে চাই’
  • ২৬ জুন ২০২৬
জুমার নামাজে খুতবা চলাকালীন চুপ থাকা ও কথা বলার বিধান
  • ২৬ জুন ২০২৬
এসএসসিতেই থমকে যাচ্ছে শিক্ষা—শতকরা হারে এগিয়ে ছাত্ররা, সংখ্…
  • ২৬ জুন ২০২৬
জুমার নামাজ ছেড়ে দিলে পেতে হবে যে দুই শাস্তি
  • ২৬ জুন ২০২৬